লোহাগড়া শতবর্ষী রামনারায়ণ পাবলিক লাইব্রেরী পরিদর্শন করলেন সাবেক মুখ্য সচিব ড.কামাল উদ্দিন সিদ্দিকী
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়া উপজেলার শতবর্ষী রামনারায়ণ পাবলিক লাইব্রেরী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ড.কামাল উদ্দিন সিদ্দিকী।
এ উপলক্ষে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে ওই লাইব্রেরীর হল রুমে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অ্যাড. আব্দুস ছালাম খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, হেমায়েত হোসেন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, সাংবাদিক শিমুল হাসান, সেলিম জাহাঙ্গীর প্রমুখ।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, উপজেলা সহকারি কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোছাঃ সাদিয়া সুলতানা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ আতিয়ার রহমানসহ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































